ইরান পূর্বনির্ধারিত সময়ের মধ্যে তার পারমাণবিক গবেষণার বিষয়ে পাশ্চাত্যের উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলছে, তাদের তদন্তে এ ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। গত ২৫ আগস্টের মধ্যে পারমাণবিক প্রকল্পের স্বচ্ছতাসংক্রান্ত পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করার কথা ছিল ইরানের। কিন্তু তদন্তে দেখা গেছে, মাত্র তিনটি পদক্ষেপ বাস্তবায়ন করেছে তেহরান। এ ঘটনা পশ্চিমা বিশ্বকে হতাশ করবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী ছয় জাতির সঙ্গে তেহরানের এক দশক ধরে চলা বিরোধ আরও জটিল হয়ে উঠতে পারে। রয়টার্স