ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সড়কে উদ্ধারকর্মীদের তৎপরতা। আনামিজু, জাপান, ৩ জানুয়ারি
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সড়কে উদ্ধারকর্মীদের তৎপরতা। আনামিজু, জাপান, ৩ জানুয়ারি

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩২

জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে গতকাল বুধবার পর্যন্ত ২৩২ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়।

ইশিকাওয়া প্রিফেকচারাল সরকারের তথ্য মতে, স্থানীয় সময় গতকাল সকাল নয়টার দিকে মৃতের সংখ্যা হালনাগাদ করা হয়েছে।

ওয়াজিমা শহরে আরও ১০ জন আহত ব্যক্তির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি ইশিকাওয়া।

আরও পড়ুনঃ

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় পর্যটনকেন্দ্র ওয়াজিমা মনিং মার্কেটের আশপাশে এসব হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের কারণে সৃষ্ট আগুনে এই এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। গত সপ্তাহ থেকে ওয়াজিমা মর্নিং মার্কেটে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।