হোয়াইট হাউসে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছিলেন টেসলার ইলন মাস্কসহ প্রযুক্তিজগতের বিখ্যাত ব্যক্তিরা
হোয়াইট হাউসে নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছিলেন টেসলার ইলন মাস্কসহ প্রযুক্তিজগতের বিখ্যাত ব্যক্তিরা

সিকে কী খাওয়ালেন ট্রাম্প, নৈশভোজে কারা ছিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে আপ্যায়ন করেন। প্রযুক্তিজগতের বাঘা বাঘা ব্যক্তিত্ব যোগ দেন এই ভোজে। ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। ট্রাম্প আলোচনার পর 'বড় ধরনের অগ্রগতি'র কথা জানান। নৈশভোজে সামরিক কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া চলে এবং নতুন হেলিপ্যাড দেখানো হয়।