ইউক্রেনের সঙ্গে বাণিজ্য বাধা দূর করতে আয়োজিত এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অংশীদারত্বমূলক চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন নেদারল্যান্ডসের ভোটাররা। গণভোটে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩২ দশমিক ২ শতাংশ। চুক্তির বিপক্ষে ভোট দেন ৬১ দশমিক ১ শতাংশ ভোটার। পক্ষে মত দেন ৩৮ দশমিক ১ শতাংশ। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, তাঁরা চুক্তিটি পুনর্মূল্যায়ন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গণভোটের এ ফল তাঁদের জন্য হতাশাজনক। এই গণভোটকে ইইউর ব্যাপারে নেদারল্যান্ডসের জনমতের প্রতিফলন হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। ইইউর চলতি সভাপতি হওয়ায় দেশটির সরকারের জন্য এই ফল বেশ বিব্রতকর। ইইউ-বিরোধী নেতা উগ্র ডানপন্থী ও ইসলামবিরোধী দল ফ্রিডম পার্টির নেতা গ্রিট ভিল্ডার্স বলেন, এই ফলাফল ইইউর শেষের শুরু।
এএফপি