ঠিক পথে যাত্রা

ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) একটি কৃত্রিম উপগ্রহ (নেভিগেশন স্যাটেলাইট) সঠিক কক্ষপথে চলতে শুরু করেছে। গ্যালিলিও নামের পঞ্চম স্যাটেলাইটটি এত দিন ভুল কক্ষপথে আবর্তিত হচ্ছিল। ইএসএ গতকাল বুধবার এ খবর জানিয়েছে। স্যাটেলাইটটি গত ২২ আগস্ট যাত্রা শুরু করে এ পর্যন্ত সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। পথ খুঁজে পাওয়ার পর এটি এখন সঠিক অবস্থান এবং গতিপথের নির্দেশনা দিতে পারবে বলে আশা করছে ইএসএ। এএফপি