তুরস্কে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ তুনজেলি প্রদেশে এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
স্থানীয় গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। তুনজেলি গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটিতে একজন বিচারক, সাতজন পুলিশ কর্মকর্তা, একজন সার্জেন্ট ও তিনজন ক্রু ছিলেন।
তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে ঘন কুয়াশা থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।