তুরস্কে পুলিশ সদর দপ্তরে বোমা হামলা, নিহত ৬

তুরস্কের এলাজিগ প্রদেশে পুলিশ সদর দপ্তরে আজ বৃহস্পতিবার গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এ হামলার জন্য দায়ী করা হচ্ছে। এলাজিগ প্রদেশে পুলিশ সদর দপ্তরের চারতলা ভবনের মাঝখানে থাকা একটি বাগানে এ বিস্ফোরণ ঘটে।