ফ্রান্সের জনপ্রিয় অবকাশকেন্দ্রের অন্তর্ভুক্ত নিস শহরে আজ শুক্রবার ট্রাক হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৪ জন। গত বছর থেকে দেশটিতে চলা একের পর এক সন্ত্রাসী হামলা ঘটনার মধ্যে এটি সাম্প্রতিকতম
৭ থেকে ৯ জানুয়ারি, ২০১৫: ইসলামকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের জন্য বিতর্কিত পত্রিকা শার্লি হেবদো কার্যালয়সহ কয়েক স্থানে হামলায় ১৭ জন নিহত
১৯ এপ্রিল, ২০১৫: গাড়িতে বসা এক নারীকে গুলি করে হত্যার অভিযোগে আলজেরীয় শিক্ষার্থী গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০১৫: প্যারিসের অন্তত ছয়টি স্থানে নয় ব্যক্তির হামলা। গুলি ও বোমায় নিহত হন ১৩০ জন। দায় স্বীকার করে আইএস
৭ জানুয়ারি ২০১৬: প্যারিসের একটি পুলিশ স্টেশনে ছুরি নিয়ে হামলার চেষ্টা মরোক্কান বংশোদ্ভূত এক ব্যক্তির। পুলিশের গুলিতে নিহত হন তিনি
১৩ জুন, ২০১৬: প্যারিসের পশ্চিমে একটি বাড়িতে পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত
২১ আগস্ট, ২০১৫: মরোক্কান এক যুবক আমস্টারডাম-প্যারিস ট্রেনে গুলি করেন। যাত্রীরা হস্তক্ষেপ করে তাঁকে কাবু করে ফেলায় রক্তপাত হয়নি
২৬ জুন, ২০১৫: সাঁ-কোন্তা-ফালাভিয়েতে এক যুবক তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করে শিরশ্ছেদ করেন। গ্যাস প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা
৩ ফেব্রুয়ারি, ২০১৫: নিস শহরে ইহুদিদের একটি কমিউনিটি সেন্টার পাহারারত তিন সেনার ওপর ছুরি নিয়ে এক ব্যক্তির হামলা
১ জানুয়ারি, ২০১৬: তিউনিসীয় বংশোদ্ভূত এক ফরাসি নাগরিক ভালোঁসে মসজিদ পাহারারত সেনাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন
১৪ জুলাই, ২০১৬: নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে সমবেত জনতার ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত।