রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোয়গো গতকাল মঙ্গলবার বলেছেন, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন রুশ বিমানবাহী রণতরি কুজনেতসভ থেকে সিরিয়ায় প্রথমবারের মতো বিমান হামলা করা হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইদলিব ও হোমস প্রদেশে ইসলামিক স্টেট ও আল নুসরা ফ্রন্টের অবস্থানে গোলাবর্ষণ করতে আজ সকাল সাড়ে ১০ ও ১১টায় আমরা অভিযান শুরু করেছি। আমাদের নৌবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো বিমানবাহী রণতরি কুজনেতসভ যুদ্ধে অংশ নেওয়া শুরু করল।’ রণতরিটি থেকে যুদ্ধবিমান সুখই-৩৩ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
এএফপি