সুইজারল্যান্ডে গুলিতে পাঁচজন নিহত

সুইজারল্যান্ডে গত শনিবার রাতে গুলির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জুরিখ শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত উয়েরেলিনজেনে এ ঘটনা ঘটে। নিভৃত শান্তিপূর্ণ এলাকাটিতে এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একটি আবাসিক ভবনের ভেতরে ও আশপাশে কয়েকটি মৃতদেহ দেখতে পায়। নিহত ব্যক্তিদের সবাই প্রাপ্তবয়স্ক।
রয়টার্স