
তুরস্কের আন্তালিয়ায় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) অতিরিক্ত সময়ের দ্বিতীয় দিনেও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। ওই অচলাবস্থা কাটাতে আজ রোববার নতুন একটি খসড়া চুক্তি প্রকাশ করা হয়েছে।
এই খসড়া বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য কমাতে সাহায্য করবে বলে আশা করছে সম্মেলনের আয়োজকেরা। শনিবার রাতে চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বিষয়টি ছিল না। তাই চুক্তিটি চুড়ান্ত করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো আপত্তি জানিয়েছিল। কয়েকটি দেশ সম্মেলন থেকে ওয়াকআউট করার হুমকি দিয়েছিল।
নতুন খসড়াতেও ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা’ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উল্লেখ নেই। তবে নতুন খসড়ায় তিন বছর আগে এ বিষয়ে দেশগুলোর দেওয়া আগের অঙ্গীকারের কথা স্বীকার করা হয়েছে।
নতুন চুক্তিটি অনুমোদন করা হবে কি না, তা ঠিক করতে দেশগুলোর রোববার আবার বৈঠকে বসার কথা ছিল। তবে সেই বৈঠকও পিছিয়ে দেওয়া হয়।
আলোচনায় আরেকটি বড় বিরোধের জায়গা হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন। আফ্রিকার দেশগুলো এ খাতে আরও অর্থের প্রতিশ্রুতি চায়। তবে ইইউ আগেই জানিয়েছে, তারা এতে সমর্থন দেবে না।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম রোববার সম্মেলনস্থলে প্রবেশের সময় বিবিসিকে বলেন, তিনি সমঝোতার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা খুশির খবর দিতে পারব।’
তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাঁর এই আশাবাদে সায় দিচ্ছে না। বিবিসি জানতে পেরেছে, ইইউ মনে করছে, নতুন খসড়া আগের অবস্থান থেকে আরও পিছিয়ে গেছে।
আলোচনায় আরেকটি বড় বিরোধের জায়গা হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন। আফ্রিকার দেশগুলো এ খাতে আরও অর্থের প্রতিশ্রুতি চায়। তবে ইইউ আগেই জানিয়েছে, তারা এতে সমর্থন দেবে না।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনের নিয়ম অনুযায়ী, যেকোনো চুক্তিতে পৌঁছাতে সব দেশের ঐকমত্য প্রয়োজন। দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে আলোচনা স্থগিত হয়ে যেতে পারে।
পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, আইভরি কোস্ট ও ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতি চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এ বিষয়টি চুক্তি থেকে বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
সে ক্ষেত্রে কোনো চুক্তি ছাড়াই এবারের সম্মেলন শেষ হবে এবং পরের বছর আবার আলোচনা শুরু হবে। ১৯৯৫ সালে কপ সম্মেলনের যাত্রা শুরু হওয়ার পর এমন ঘটনা ঘটেছে মাত্র একবার।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ওপকা হুকস্ত্রা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সমঝোতা না হলে কোনো চুক্তি হবে না।
তবে যুক্তরাজ্যের প্রধান আলোচক ও জ্বালানিবিষয়ক মন্ত্রী মিয়াটা ফানবুলে এখনো আশাবাদী। তিনি বলেন, তাঁর দল সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফানবুলে বলেন, ‘আলোচনা কঠিন হলেও এখনো গঠনমূলকভাবে এগোচ্ছে। একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’
তবে আরেকটি আশঙ্কার বিষয় হলো, আলোচক দলগুলো দেশে ফিরতে শুরু করলে চুক্তি অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রতিনিধি পাওয়া যাবে না।
পানামা, সলোমন দ্বীপপুঞ্জ, আইভরি কোস্ট ও ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার প্রতিশ্রুতি চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এ বিষয়টি চুক্তি থেকে বাদ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেন, ‘জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই—কপ সম্মেলনে এমন কোনো চূড়ান্ত ঘোষণাপত্র গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই এটি মেনে নেব না।’
ফ্রান্সের মন্ত্রী মনিক বারবু কণ্ঠেও একই সুর শোনা গেছে। খসড়ায় কার্বন আটকে মাটির নিচে সংরক্ষণের প্রযুক্তির উল্লেখ থাকায় তিনি এর সমালোচনা করেন।
এদিকে বৈশ্বিক তাপমাত্রা বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এর ফলে লাখ লাখ মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও তীব্র তাপপ্রবাহের মতো ভয়াবহ ঝুঁকির মুখে পড়বেন।
আলোচনার নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন চুক্তিতে জীবাশ্ম জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট শর্ত রাখার প্রয়োজন নেই বলে মনে করেন। তাঁর মতে, এবারের সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো।