সংক্ষেপ

নতুন রেলপথ

ভারত সীমান্তের কাছে তিব্বতে গত শুক্রবার নতুন এক রেলপথ উদ্বোধন করেছে চীন। ২১৬ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই রেলপথ হিমালয়ের প্রত্যন্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে দেশটির সামরিক বাহিনীর যাতায়াত সহজ করে তুলবে। ২৫৩ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলপথ তিব্বত প্রদেশের রাজধানী লাসাকে প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম শহর শিগাজির সঙ্গে যুক্ত করেছে। শহর দুটির মধ্যে যাতায়াতের সময় চার ঘণ্টা থেকে কমে এখন মাত্র দুই ঘণ্টা লাগবে। রেলপথটি থেকে নেপাল ও ভুটানের দূরত্ব খুব একটা বেশি নয়। ২০১০ সালে এর নির্মাণকাজ শুরু হয়। এটি বিশ্বের সবচেয়ে উচুঁ ভূখণ্ডে নির্মিত ছিংহাই–তিব্বত রেললাইনের সম্প্রসারিত অংশ।
এনডিটিভি