সংক্ষেপ

পোশাক পাল্টাচ্ছে

নিজেদের চিরচেনা ইউনিফর্ম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। গত রোববার নাগপুরে অখিল ভারতীয় প্রতিনিধি সভার চূড়ান্ত দিনে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সিদ্ধান্ত অনুযায়ী, ৯০ বছরের পুরোনো ইউনিফর্ম খাকি হাফপ্যান্টের বদলে এখন থেকে বাদামি ফুলপ্যান্ট ব্যবহার করবেন সংগঠনটির সক্রিয় সদস্যরা।
টাইমস অব ইন্ডিয়া