বিএসএফের চার জওয়ানের রহস্যজনক মৃত্যু

বিএসএফের জওয়ান রাকেশ কুমার গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান। ছবি: সংগৃহীত
বিএসএফের জওয়ান রাকেশ কুমার গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান। ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার জওয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজ্যের ঊনকোটি জেলার ইরানি থানার মগরাই বর্ডার আউট পোস্টে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ৫৫ নম্বর ব্যাটালিয়নের এ কোম্পানির সেন্ট্রি ডিউটিতে ছিলেন হাবিলদার পবন কুমার (৪৫)। তাঁর সঙ্গে ঝগড়া বাধে রাইফেলম্যান শিশু পালের (২৮) এর। একপর্যায়ে শিশুর গুলিতে মারা যায় পবন। গুলির আওয়াজ পেয়ে বাইক ডিউটিতে থাকা রিঙ্কু কুমার (৩০) ও রাকেশ কুমার (৩৫) ধাওয়া করেন শিশুকে। তাদের ওপরও গুলি চালায় শিশু। ঘটনাস্থলে মারা যান রিঙ্কু। আর আগরতলায় জিবি হাসপাতালে মারা যান রাকেশ। শিশু নিজের গায়ে গুলি কর আত্মহত্যা করেছে বলে বিএসএফকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে একজন উত্তর প্রদেশের। আর শিশুসহ ৩ জন জম্মু কাশ্মীরের।