ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ‘বেআইনি সংগঠন’ হিসেবে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে বলে ভারতীয় সরকার জানিয়েছে।
ভারতের বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইন (ইউএপিএ) অনুযায়ী এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এখন বেআইনি সংগঠন হিসেবে দেশজুড়ে আইআরএফের সব কার্যক্রম ও কার্যালয় বন্ধ করে দেওয়া হবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আইআরএফের বেআইনি কার্যক্রমের ‘জোরালো প্রমাণ’ পাওয়া গেছে।