সিবিআইয়ের তল্লাশি

ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী সারদা গ্রুপের বেআইনি আমানত সংগ্রহের ঘটনার তদন্তে কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। গতকাল বৃহস্পতিবার আসাম, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের ২৩ জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এর মধ্যে রয়েছেন আসামের কংগ্রেস নেতা হেমন্ত বিশ্ব শর্মা, তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্রের এক ঘনিষ্ঠজন, তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা আসিফ খান। 

বিবিসি বাংলা