সংক্ষেপ

২৩ বছর পর

দীর্ঘ ২৩ বছর পর আবারও একই মঞ্চে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ এবং জনতা দলের (ইউনাইটেড) প্রধান নিতিশ কুমার। এই দুই নেতা গতকাল সোমবার হাজীপুর ও মহিউদ্দিননগরে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন। এ ছাড়া ১৭ আগস্ট নারকাটিয়া, ছাপরা ও মহানিয়ায় আরও তিনটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন তাঁরা। বিহারে ২১ আগস্ট অনুষ্ঠিতব্য রাজ্যসভার ১০টি আসনের উপনির্বাচন সামনে রেখে জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস মহাজোট গঠন করেছে।
টাইমস অব ইন্ডিয়া