মাত্র ২৫০ গ্রাম ওজনের একটি রিভলবার বাজারে ছেড়েছে ভারত। এটি দেশটির রাষ্ট্রচালিত একটি অস্ত্র কারখানায় তৈরি। দাম ৩৫ হাজার ৩৬০ রুপি (৫১৩ মার্কিন ডলার)। বলা হচ্ছে, নিদার নামের পয়েন্ট ২২-ক্যালিবার রিভলবারটিই ভারতের সবচেয়ে হালকা আগ্নেয়াস্ত্র। দুই বছর আগে নির্ভীক নামে ‘নারীদের জন্য প্রথম আগ্নেয়াস্ত্র’ বাজারে আনে ওই কারখানা কর্তৃপক্ষ। পয়েন্ট ৩২-ক্যালিবারের ওই রিভলবারটির ওজন ৫০০ গ্রাম, দাম ১ লাখ ২২ হাজার ৩৬০ রুপি। প্রস্তুতকারকেরা বলছেন, অ্যালুমিনিয়ামের খাদ বা সংকর ধাতুর তৈরি বলেই নিদার খুব হালকা।
বিবিসি