ত্রিপুরা ও নাগালান্ডে এগিয়ে বিজেপি

ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল গণনা চলছে
ছবি: রয়টার্স

উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে আজ সকাল ৮টা থেকে। সর্বশেষ গণনায় বলা হয়েছে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জোট এবং মেঘালয়ে এনপিপি জোট এগিয়ে রয়েছে।
সর্বশেষ খবরে বলা হয়েছে, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট ৪০টি, কংগ্রেস-বামজোট ১০টি এবং ত্রিপুরা মথা ১০টি আসনে এগিয়ে রয়েছে। মেঘালয়ে এনপিপি-২৩টি, বিজেপি ১২টি, তৃণমূল কংগ্রেস ১৫টি এবং কংগ্রেস ৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডে এনডিপিএফ ২৪টি, বিজেপি ২০টি, কংগ্রেস ১টি এবং এনপিএফ ৯টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদের সাঘরদিঘী আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। এ আসনের তৃণমূল প্রার্থী সুব্রত সাহার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এর আগে গত মঙ্গলবার ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় বলেছে, মেঘালয়ে বিজেপি পেতে পারে ৪ থেকে ৮টি, এনপিপি ১৮ থেকে ২৪, তৃণমূল ৫ থেকে ৯টি। টাইমস নাউ-ইটিজি বলেছে, বিজেপি ৩ থেকে ৬, এনপিপি ১৮ থেকে ২৬ এবং তৃণমূল ৮ থেকে ১৪টি আসন পেতে পারে। আরজি নিউজ-ম্যাট্রিজ বলেছে, বিজেপি ৬ থেকে ১১, এনপিপি ২১ থেকে ২৬ এবং তৃণমূল ৮ থেকে ১৩টি আসন পেতে পারে।

অন্যদিকে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া নাগাল্যান্ডের বুথফেরত সমীক্ষায় বলেছে, বিজেপি জোট ৩৮ থেকে ৪৮, এনপিএফ ৩ থেকে ৮ এবং কংগ্রেস ১ থেকে ২ আসন পেতে পারে। টাইমস নাউ-ইটিজি রিসার্চ বলেছে, বিজেপি জোট ৩৯ থেকে ৪৯, এনপিএফ ৪ থেকে ৮ এবং কংগ্রেস কোনো আসন না–ও পেতে পারে। আরজি নিউজ-ম্যাট্রিজ বলেছে, বিজেপি জোট ৩৫ থেকে ৪৩, এনপিএফ ২ থেকে ৫ এবং কংগ্রেস ১ থেকে ৩ আসন পেতে পারে।