বাঁ থেকে নরেন্দ্র মোদি ও অভিজিৎ দিপকে
বাঁ থেকে নরেন্দ্র মোদি ও অভিজিৎ দিপকে

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: অভিজিৎ দিপকে

আটকের এক দিন পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’। ভারত এর আগে কখনো এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেন দিপকে। গতকাল শনিবার মুম্বাই থেকে দিল্লি আসার পথে দিল্লি পুলিশ উড়োজাহাজের ভেতর থেকে দিপকেকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পান দিপকে।