
ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। সেই সঙ্গে ভারতের দিল্লি ও এর চারপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য, দিল্লির স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
এক্স বার্তায় (সাবেক টুইটার) প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।
শুধু দিল্লি নয়, ভারতের উত্তর প্রদেশ, উত্তরাখন্ড ও বিহারের বিভিন্ন জায়গা থেকে ভূকম্পন টের পাওয়া গেছে।
তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।