ইন্দ্রনীল সেনসহ তাঁর স্বজন ও ব্যবসায়ীদের ১০টি বাড়িতে অভিযান চালিয়েছে সংস্থাটি। কলকাতা, পশ্চিমবঙ্গ। ২৯ সেপ্টেম্বর
ইন্দ্রনীল সেনসহ তাঁর স্বজন ও ব্যবসায়ীদের ১০টি বাড়িতে অভিযান চালিয়েছে সংস্থাটি। কলকাতা, পশ্চিমবঙ্গ। ২৯ সেপ্টেম্বর

পশ্চিমবঙ্গের সাবেক প্রতিমন্ত্রী ইন্দ্রনীলের বিরুদ্ধে দুর্গাপূজা ঘিরে ৫০-৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক পর্যটন প্রতিমন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দার বিরুদ্ধে। এ ঘটনায় দুটি মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সঙ্গে মামলার সূত্র ধরে মঙ্গলবার ইন্দ্রনীল সেনসহ তাঁর স্বজন ও ব্যবসায়ীদের ১০টি বাড়িতে অভিযান চালিয়েছে সংস্থাটি।

অভিযোগে বলা হয়েছে, জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) নাম ব্যবহার করে ইন্দ্রনীল ও মধুছন্দা ৫০ থেকে ৬০ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। এ কাজে তিনি ‘মাস আর্ট’ নামের ইউনেসকোর অনুমোদিত সংস্থার নাম ও লোগো ব্যবহার করেছেন। নিজেদের ইউনেসকোর সঙ্গে যুক্ত থাকার দাবি করে কলকাতা শহরের এক হাজার পূজার মধ্যে ২৪টি সেরা পূজা দেখানোর জন্য এই অর্থ নিয়েছেন।

ইউনেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, পূজা নিয়ে ইউনেসকোর সঙ্গে কোনো কথা হয়নি ইন্দ্রনীলদের। তাদের সঙ্গে যুক্তও নয় ইন্দ্রনীল সেনের ‘মাস আর্ট’।