তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় ২০২৪ সালে তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) নামের দল প্রতিষ্ঠা করেন
তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় ২০২৪ সালে তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) নামের দল প্রতিষ্ঠা করেন

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের চমকের নেপথ্যে

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচন শুধু চমকপ্রদ ফলই দেয়নি, বরং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনও এনে দিয়েছে। বহু বছর ধরে রাজ্যটিতে যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, সেটি এবার নড়বড়ে হয়ে গেছে। চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) নির্বাচনে এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেছে। এ নির্বাচনের ফলাফল একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে। সেটি হলো, ভোটাররা পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল।