অর্থের লেনদেন বা মাদক পাচারের পথ অনুসরণ করে নয়, মেক্সিকোর নিরাপত্তা বাহিনী দেশটির শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদকসম্রাট এল মেনচোর ‘প্রেমিকাকে’ অনুসরণ করে গভীর জঙ্গলে তাঁর গোপন আস্তানা খুঁজে বের করেছিল। মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তারা ওই নারীকে এল মেনচোর ‘রোমান্টিক পার্টনার’ বলে বর্ণনা করেছেন।