জেরুজালেমের ওল্ড সিটিতে সীমান্তে এক ব্যক্তির ছুরিকাঘাতে ইসরায়েলি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। সেই হামলাকারীও এই দুই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
পুলিশের একজন মুখপাত্র এএফপিকে জানান, আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে সেই মুখপাত্র হামলাকারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি।
গতকাল বুধবার পশ্চিম তীরে ও আজ পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁরা গুলি ছুড়ে হামলা চালান।
জেরুজালেমের ওল্ড সিটির নিয়ন্ত্রণ নিয়ে বিভক্ত ফিলিস্তিন ও ইসরায়েল। তবে ওল্ড সিটির নিয়ন্ত্রণ ইসরায়েলের বাহিনীর হাতে।