যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে কুয়েতের আল-দাজিজ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। হামলার পর গত ২৫ মার্চ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকের দিক থেকে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র

ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, বিমান চলাচল স্থগিত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েতের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সির (কুনা) বরাতে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে আগত ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরগুলোতে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইরানের এ হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরটির ‘টি-১’ (টার্মিনাল-১) ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।