যুদ্ধ–শোক–ক্ষোভ ও ঘরে ফেরা

পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, লেবাননসহ উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চলছে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে তেহরানের সমর্থনে বিক্ষোভ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া ব্যক্তিরা নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এসব নিয়েই এই ছবির গল্প।

রাতের আকাশে ইরানি রকেটের আলোর ঝলকানি। নেতানিয়া, ইসরায়েল, ৩ মার্চ ২০২৬
ছবি: এএফপি
ইসরায়েলি বিমান হামলায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বৈরুত, লেবানন, ৪ মার্চ ২০২৬
ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। বৈরুত, লেবানন, ৪ মার্চ ২০২৬
যুদ্ধের মধ্যে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছিলেন। এখন দেশে ফিরে আসায় খুশি তিনি। আহমেদাবাদ বিমানবন্দর, ভারত, ৩ মার্চ
যুদ্ধের মধ্যে সৌদি আরবে আটকে পড়া একজন দেশে ফেরায় স্বাগত জানাচ্ছেন স্বজনেরা। আহমেদাবাদ বিমানবন্দর, ভারত, ৩ মার্চ
ইরানের দুই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং ইরান ও ভেনেজুয়েলার জাতীয় পতাকা হাতে এক নারী। কারাকাস, ভেনেজুয়েলা, ৩ মার্চ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে তেহরানের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। তেহরান, ইরান, ৩ মার্চ ২০২৬