পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠকের আগে, ১৭ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠকের আগে, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইরান যুদ্ধে জড়ালে সৌদির পাশে দাঁড়াবে পাকিস্তান

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে সৌদি আরব যোগ দিলে দেশটি পাকিস্তানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে। এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তাও নিতে পারে সৌদি আরব। কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সৌদি বিশ্লেষক এমনটি জানিয়েছেন। গত বছর কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করে।