ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডারই সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। ইরানের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ড্রোন। দেশটির ড্রোনভান্ডার বড় ও বৈচিত্র্যময়। একমুখী হামলা, নজরদারি ও বহুমুখী কাজে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে।