
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন হামলায় সাত ইরানি সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়া, ওমান ও কুয়েতে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, এতে অনেক মার্কিন সেনা নিহত হয়েছে এবং হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে। যুক্তরাষ্ট্র উসকানিমূলক তৎপরতা চালালে হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাস রপ্তানি বন্ধ থাকবে। কাতার, জর্ডান ও ইরাকেও হামলার খবর মিলেছে; জর্ডান তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।