যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি ওপরে তুলে ধরেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি ওপরে তুলে ধরেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্য: ইতিহাসের পুনরাবৃত্তি?

বিবিসির জেরেমি বোয়েন বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের জনগণের প্রতি অভ্যুত্থানচেষ্টার আহ্বানকে ১৯৯১ সালে জর্জ বুশের (সিনিয়র) সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার ডাকের সঙ্গে তুলনা করেছেন। বুশের আহ্বানে ইরাকিরা বিদ্রোহ করলেও মার্কিন সামরিক সমর্থন না পাওয়ায় শিয়া ও কুর্দিরা ব্যাপক গণহত্যার শিকার হয়েছিল। আমিরিয়াহ আশ্রয়কেন্দ্রে ৪০০ বেসামরিক নাগরিকের মৃত্যু প্রত্যক্ষ করেছিলেন বোয়েন। তিনি ২০০৩ সালের ইরাক যুদ্ধের মহাবিপর্যয় ও আইএসের উত্থানের কথা স্মরণ করিয়ে সতর্ক করেছেন।