গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

গাজাগামী ফ্লোটিলার বহরে ইসরায়েলি অভিযান, নৌযান আটক

ইসরায়েলের সামরিক বাহিনী ভূমধ্যসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় আবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েল ড্রোন ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি ব্যবহার করেছে, পাশাপাশি সশস্ত্র অভিযানকারী দলও কাজ করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

আজ বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের নৌযানগুলোর কাছে সামরিক স্পিডবোটগুলো আসে। নিজেদের ‘ইসরায়েল’ বলে পরিচয় দেয়। তারপর তাঁরা লেজার এবং আধা স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে নৌযানে থাকা সবাইকে সামনে চলে যেতে বলে। তাঁদের হাতে ও হাঁটুতে ভর দিয়ে থাকতে বলে।’

ফ্লোটিলার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলা হয়, ‘আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে। অপহরণ ও সহিংসতার হুমকি দিয়েছে।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে, ৭টি নৌযান আটক করা হয়েছে। ফ্লোটিলার সুরক্ষায় বিভিন্ন দেশকে এখনই পদক্ষেপ নিতে হবে।’

বিস্তারিত আসছে...