মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর ক্যাফের কর্মীরা ধ্বংসস্তূপ পরিদর্শন করছেন। ইরানের তেহরানে, ২৯ মার্চ ২০২৬
মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর ক্যাফের কর্মীরা ধ্বংসস্তূপ পরিদর্শন করছেন। ইরানের তেহরানে, ২৯ মার্চ ২০২৬

তেহরানে ধ্বংসের মুখে ইরানি জীবন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ইরানে সাধারণ নাগরিকদের জীবনে নেমে এসেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। রাজধানী তেহরানের আহমদ রেজা, মিনা, নাগমেহ ও হাসানের মতো অসংখ্য ইরানি তাদের বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ব্যবসা ও সঞ্চয় হারিয়েছেন। বেসামরিক বাণিজ্যিক ও আবাসিক এলাকায় ক্রমবর্ধমান হামলার ফলে তারা আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাদের প্রশ্ন, ‘স্বাধীনতা'র নামে এমন ধ্বংসযজ্ঞই কি কাম্য? তাদের ভাষ্যে, হামলাকারীরা কেবল সামরিক নয়, বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে।