
তিউনিসিয়া ও তুরস্ক পবিত্র জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। সে অনুযায়ী, দেশ দুটিতে আগামীকাল সোমবার (১৮ মে) হবে জিলহজের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল শনিবার পবিত্র জিলকদ মাসের ২৯তম দিনে তিউনিসিয়ার কর্তৃপক্ষ সে দেশে জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্যাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হলো তিউনিসিয়া।