
ইয়েমেনের ৪৫ বছর বয়সী মুখতারের জন্য নিজের গ্রাম ছেড়ে চলে যাওয়া সহজ ছিল না। এই গ্রামেই তিনি জন্মেছেন এবং বেড়ে উঠেছেন। গ্রামটি ইয়েমেনের তাইজ শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। ২০১৯ সালে মুখতার নিজের গ্রাম ছাড়তে বাধ্য হন। তাঁর বিশ্বাস ছিল, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে লড়াই করছে। তাই তাদের সমর্থনে তাঁরও এগিয়ে যাওয়া উচিত।
মুখতারের গ্রামটি যে এলাকায় সেটি একসময় সৌদি আরব–সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ছিল। সেখানে আর বেশি দিন থাকলে বিপদের মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা করছিলেন তিনি। তাঁর অনেক আত্মীয়স্বজন, এমনকি তাঁর আপন ভাই ও চাচাতো ভাইয়েরাও সরকারপন্থী বাহিনীকে সমর্থন করতেন।
কিন্তু মুখতার হুতিদের সমর্থক হওয়ায় অন্য অনেকের মতো তাঁকেও আটক করা হতে পারে—এমন ভয় ছিল তাঁর।
নিজের গ্রামে মুখতার কৃষিকাজ করতেন। পাশাপাশি জমি কেনাবেচার দালাল হিসেবেও কাজ করতেন। কিন্তু গ্রাম ছেড়ে পালানোর পর তাঁর জীবিকার পথ বন্ধ হয়ে যায়। হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পৌঁছে তিনি গোষ্ঠীটিতে যোগ দেন। তাঁর বিশ্বাস ছিল, অর্থের জন্য নয়; বরং ইসলামকে রক্ষার তাগিদ থেকেই হুতিরা লড়াই করছে।
মিডল ইস্ট আইকে মুখতার বলেন, ‘আনসার আল্লাহর (হুতিরা এই নামেও পরিচিত) অনেক সমর্থককে আটক করা হয়েছে, আবার অনেকে নিজেদের গ্রাম ছেড়ে পালিয়েছেন। তাঁদের মধ্যে শুধু যোদ্ধারাই ছিলেন না, ছিলেন বেসামরিক লোকজন এবং আনসার আল্লাহকে সমর্থন করা শেখরাও (ইয়েমেনের স্থানীয় গোত্রপ্রধান বা গোত্রের প্রভাবশালী নেতাদের বোঝানো হয়)। তাই নিজের গ্রাম ছেড়ে আনসার আল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকায় গিয়ে বসবাস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’
নিজের গ্রামে মুখতার কৃষিকাজ করতেন। পাশাপাশি জমি কেনাবেচার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করতেন। কিন্তু গ্রাম ছেড়ে পালানোর পর তাঁর জীবিকার পথ বন্ধ হয়ে যায়। হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পৌঁছে তিনি এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগ দেন। তাঁর বিশ্বাস ছিল, অর্থের জন্য নয়, বরং ইসলামকে রক্ষার তাগিদ থেকেই হুতিরা লড়াই করছে।
মুখতার বলেন, ‘আনসার আল্লাহর লক্ষ্য পরকালের মুক্তি। তারা বিদেশি দেশগুলোর নির্দেশ মেনে চলে না, বরং পবিত্র কোরআনে যা বলা হয়েছে, তা বাস্তবায়ন করে। তাদের লক্ষ্য পরকালের কল্যাণ, ভাড়াটে যোদ্ধাদের মতো কাজ করা নয়।’
শেষ পর্যন্ত আল্লাহই আমাদের বিজয়ী করেছেন। কারণ, আমাদের লড়াইয়ের লক্ষ্য ন্যায়সংগত। আর যে আল্লাহর পক্ষে থাকে, তিনি কখনো তাকে পরিত্যাগ করেন না।মুখতার, হুতি যোদ্ধা
গত ৩ সেপ্টেম্বর হুতি যোদ্ধারা হোদেইদার দক্ষিণাঞ্চল এবং তাইজের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালান। ওই সময় তাঁরা দুই প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নেন।
এরপর ৪ অক্টোবর হুতিরা আরও একটি বড় ধরনের হামলা চালায়। এতে তাইজের যেসব এলাকা তখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, সেগুলোও তাদের দখলে চলে যায়। ফলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে শুধু তাইজ শহর এবং জাবাল সাবিরের কিছু অংশ অবশিষ্ট রয়েছে।
সাত বছর বাস্তুচ্যুত থাকা মুখতার হুতিদের এই অভিযানকে অবশেষে নিজের বাড়িতে ফেরার সুযোগ হিসেবে দেখেছিলেন। তাই এসব যুদ্ধে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মুখতার বলেন, ‘শেষ পর্যন্ত আল্লাহই আমাদের বিজয়ী করেছেন। কারণ, আমাদের লড়াইয়ের লক্ষ্য ন্যায়সংগত। আর যে আল্লাহর পক্ষে থাকে, তিনি কখনো তাঁকে পরিত্যাগ করেন না।’
২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারপন্থী বাহিনীর লড়াই চলছে। তবে গত দুই মাসে হুতি বাহিনী বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। তারা এখন ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
মুখতার এখন নিজের গ্রামে ফিরে এসেছেন। তবে হুতি বাহিনীর সঙ্গে তিনি গ্রামে পৌঁছানোর পরপরই পালিয়ে যান তাঁর চাচাতো ভাই মোহাম্মদ। মোহাম্মদ সরকারি বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, গ্রামে থেকে গেলে মুখতার তাঁকে শান্তিতে থাকতে দেবেন না।
যদিও মুখতার জোর দিয়ে বলেছেন, তিনি তাঁর চাচাতো ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। এ প্রসঙ্গে তিনি হুতি নেতৃত্বের ঘোষিত ‘সাধারণ ক্ষমার’ কথা উল্লেখ করেন। যাঁরা অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে আসবেন, তাঁদের জন্য এই ক্ষমা ঘোষণা করা হয়েছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারপন্থী বাহিনীর লড়াই চলছে। তবে গত দুই মাসে হুতি বাহিনী বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। তারা এখন ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
সরকারি বাহিনীর অবস্থান দুর্বল হয়ে যাওয়ার পর কিছু যোদ্ধা লড়াই ছেড়ে বেসামরিক জীবনে ফিরে গেছেন। তবে মোহাম্মদের মতো অনেকে এখনো লাহজ প্রদেশে সরকারি বাহিনীর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।
এটা ঠিক যে হুতি মিলিশিয়ারা মাত্র কয়েক দিনের মধ্যে বিশাল এলাকা দখল করে নিয়েছে। তবে এটা সম্ভব হয়েছে শুধু তাদের সহায়তা করা বিশ্বাসঘাতকদের কারণে। আমরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছি।মোহাম্মদ, ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষের যোদ্ধা
মুখতারের চাচাতো ভাই ৩৭ বছর বয়সী মোহাম্মদ ফোনে মিডল ইস্ট আইকে বলেন, তিনি হুতিদের বিরোধী। তাঁর বিশ্বাস, হুতিরা তাঁর এলাকার মানুষের ধর্মীয় ‘মতাদর্শ’ বদলে দিতে এসেছে। এ জন্য তিনি তাঁর চাচাতো ভাইয়ের মতো স্থানীয় যোদ্ধাদের ‘বিশ্বাসঘাতক’ বলেছেন।
মোহাম্মদ মিডল ইস্ট আইকে বলেন, ‘এটা ঠিক যে হুতি মিলিশিয়ারা মাত্র কয়েক দিনের মধ্যে বিশাল এলাকা দখল করে নিয়েছে। তবে এটা সম্ভব হয়েছে শুধু তাদের সহায়তা করা বিশ্বাসঘাতকদের কারণে। আমরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছি।’
হুতিদের কাছে হারানো এলাকাগুলোর নিয়ন্ত্রণ শিগগিরই ফিরে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ। তিনি বলেন, ‘হুতিদের কাছে কয়েক দিনের মধ্যে যেসব এলাকা হারিয়েছি, সেগুলো আমরা আবার কয়েক দিনের মধ্যেই পুনরুদ্ধার করব। আর সব বিশ্বাসঘাতককে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে।’
হুতিরা কোনো এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখান থেকে শুধু বিরোধী যোদ্ধারাই নন, তাদের বিরোধী আরও অনেক মানুষও পালিয়ে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় চলে যান। তাঁদের আশঙ্কা, হুতি নিয়ন্ত্রিত এলাকায় থেকে গেলে তাঁদের আটক করা হতে পারে।
নিজের চাচাতো ভাই মুখতারের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ বলেন, ‘তিনি আর আমার চাচাতো ভাই নন। কারণ, তিনি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে (হুতি) মিলিশিয়াদের পক্ষ নিয়েছেন।’
মোহাম্মদ আরও বলেন, ‘আমরা নিজেদের বাড়িতেই ছিলাম, কাউকে এলাকা ছাড়তে বাধ্য করিনি। যাঁরা হুতিদের সমর্থন করতেন, তাঁরা নিজেরাই তাদের সঙ্গে লড়াই করতে চলে গেছেন। আমরা তাঁদের তাড়িয়ে দিইনি। হুতিরা না থাকলে আমরা এখনো একই গ্রামে একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারতাম। তারাই আমাদের গ্রামে যুদ্ধ আর বিদ্বেষ নিয়ে এসেছে।’
মুখতার ও মোহাম্মদের চাচা আবদুলরহমান (৬৪) মনে করেন, যুদ্ধ সমাজের সবচেয়ে খারাপ দিকগুলো সামনে নিয়ে এসেছে। তাঁর মতে, ‘যুদ্ধের সবচেয়ে কুৎসিত দিকগুলোর একটি হলো, ভাইয়ে ভাইয়ে, চাচাতো ভাইয়ে ভাইয়ে লড়াই করতে দেখা।’
হুতিরা কোনো এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখান থেকে শুধু বিরোধী যোদ্ধারাই নন, তাদের বিরোধী আরও অনেক মানুষও পালিয়ে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় চলে যান। তাঁদের আশঙ্কা, হুতি নিয়ন্ত্রিত এলাকায় থেকে গেলে তাঁদের আটক করা হতে পারে।
আবদুলরহমান মিডল ইস্ট আইকে বলেন, ‘নিজের দুই ভাতিজাকে পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা, কিংবা একই গ্রামের অন্য ছেলেদের একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা, কোনোটাই সহজ নয়। আমাদের এমন জীবনযাপন করার কথা নয়। আমরা একই সম্প্রদায়ের মানুষ। আমাদের একে অপরকে মেনে নিতে হবে, এমনকি আমাদের বিশ্বাস ভিন্ন হলেও। লড়াই শুধু ভয়াবহ পরিণতি ডেকে আনে।’
আবদুলরহমান বলেন, গত ৪ অক্টোবর হুতিরা তাদের গ্রামটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে স্থানীয় তরুণদের মধ্যে নতুন কিছু মুখ দেখা যাচ্ছে। তাঁরা এসেছেন হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা থেকে। অন্যদিকে পরিচিত মুখগুলোর অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছে। এই পরিবর্তন তাঁকে গভীরভাবে ব্যথিত করে।
এই ইয়েমেনি বলেন, ‘মানুষের জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া সহজ নয়। আবার রাজনৈতিক মতাদর্শের কারণে আত্মীয়স্বজনকে কাছে না পাওয়া, একে অপরের সঙ্গে দেখা করতে না পারাটাও আমাদের জন্য কষ্টের।’
পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়া এই দুই যোদ্ধা এমন ‘শত্রুতে পরিণত হওয়া চাচাতো ভাইদের’ একটি উদাহরণ মাত্র।
এমনকি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কারও কারও ভাইও বছরের পর বছর ধরে হুতিদের সঙ্গে কাজ করছেন। এতে বোঝা যায়, ইয়েমেনে একই পরিবারের সদস্যদের মধ্যেও আনুগত্যের প্রশ্নে কতটা গভীর বিভাজন তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচিত এমন ‘শত্রুতে পরিণত হওয়া ভাইদের’ মধ্যে রয়েছেন ইয়েমেন সরকারের চিফ অব স্টাফ সগির বিন আজিজ। তাঁর ভাই হামুদ বিন আজিজ হুতি নেতা।
এমন আরেকটি উদাহরণ হলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাজিব ঘাল্লাব। তাঁর ভাই আবদেল ফাত্তাহ ঘাল্লাব হুতি নেতা।
যুদ্ধের সবচেয়ে কুৎসিত দিকগুলোর একটি হলো, ভাইয়ে ভাইয়ে, চাচাতো ভাইয়ে ভাইয়ে লড়াই করতে দেখা।আবদুলরহমান, মুখতার ও মোহাম্মদের চাচা
ইয়েমেনের সংঘাত নিয়ে কাজ করা সাংবাদিক ওদাই আল-দুখাইনি বলেন, এই যুদ্ধ শুধু চাচাতো ভাইদেরই আলাদা করেনি, ভেঙে দিয়েছে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক—এমনকি পুরো পরিবারকেও।
দুখাইনি মিডল ইস্ট আইকে বলেন, ‘এখন আমরা দেখছি, একই পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছেন। কখনো কখনো তাঁরা নিজেদের আত্মীয়স্বজনের বিরুদ্ধেও অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।
ওই সাংবাদিক বলেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক। কারণ, যুদ্ধ রাজনৈতিক অঙ্গনের সংঘাতকে সরাসরি মানুষের ঘরে নিয়ে এসেছে। এর ফলে বহু বছর ধরে ভালোবাসা ও আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে।’