মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির বেশ কয়েকটি শর্ত কঠোর করার চেষ্টা করছেন। শনিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বিশেষত ইরানের পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা ও পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে পরিবর্তন এনেছেন। হরমুজ প্রণালি খুলে দেওয়াও তাঁর অন্যতম অগ্রাধিকার। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে যুদ্ধ শুরু হয়। নতুন এ পরিবর্তন আলোচনাকে দীর্ঘায়িত করতে পারে; ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।