কাতারের দোহায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ১ মার্চ ২০২৬
কাতারের দোহায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ১ মার্চ ২০২৬

যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ঈদ কাটছে আতঙ্কে

আনন্দের ঈদে এবার আতঙ্কই বেশি মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের মনে। মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ওড়াউড়ি দেখতে হচ্ছে তাঁদের, কখন কোথায় আঘাত হানে, সেই ভয় নিয়ে থাকতে হচ্ছে প্রতিক্ষণ।ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর শুরু হয়েছে এই যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় আক্রান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও। তার মধ্যেই শুক্রবার মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।