নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার পরে
নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যার পরে

মোদি বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে ছাত্র বিক্ষোভে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনায় বসেন। তাঁরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। কিছুক্ষণ পর পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে আটক করে। সরকারি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে কংগ্রেস নেতারা পদত্যাগের দাবিতে অনড় ছিলেন।