আদালতের নির্দেশ

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্রে নতুন চারজনের নাম ঢোকাতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। এঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, আইনমন্ত্রী জাহিদ হামিদ ও প্রধান বিচারপতি আবদুল হামিদ দোগার। এতে মামলার বিচার দীর্ঘতর হবে। ২০০৭ সালে সংবিধান স্থগিত ও জরুরি অবস্থা জারি করাকে কেন্দ্র করে মোশাররফের বিরুদ্ধে মামলাটি হয়েছিল। এএফপি