সংক্ষেপ

পাকিস্তানি মন্ত্রীর পদত্যাগ

গত বছরের সরকারবিরোধী আন্দোলনে সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত ছিল—এমন মন্তব্য করার পর পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুরশিদ উল্লাহ খান পদত্যাগ করেছেন। তথ্যমন্ত্রী পারভেজ রশিদ গতকাল শনিবার এ কথা জানান। ইমরান খান এবং তাহির উল-কাদরির নেতৃত্বে গত বছর পাকিস্তানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। গত শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরশিদ উল্লাহ খান বলেন, সে সময় আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাহির-ইল-ইসলাম আন্দোলনকারীদের উসকে দেন। এ বক্তব্যের পরপর অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।
রয়টার্স