
সমন জারি করা হলেও পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোতে (এনএবি) গতকাল রোববার হাজিরা দেননি দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের সদস্যদরা। এনএবির এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
লন্ডনের অ্যাভেনফিল্ডে নওয়াজের সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁদের তলব করা হয় লাহোরে এনএবির কার্যালয়ে। নওয়াজ শরিফ, তাঁর দুই ছেলে হাসান ও হুসেইন, মেয়ে মরিয়াম নওয়াজ এবং জামাতা ক্যাপ্টেন সফদারকে সকাল ১০টার দিকে হাজির হতে গত শুক্রবার তাঁদের নোটিশ দেওয়া হয়।
গত সপ্তাহে এনএবি অন্য একটি দুর্নীতির তদন্তের জন্য নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের তলব করেছিল। সেদিনও তাঁরা হাজির হননি।