পাকিস্তানজুড়ে গতকাল রোববার সকাল ১০টায় এক মিনিট নীরবতার মধ্য দিয়ে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালিত হয়েছে। ভারতশাসিত কাশ্মীরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে পাকিস্তানিরা ১৯৯০ সাল থেকে প্রতিবছরের ৫ ফেব্রুয়ারি দিবসটি পালন করে আসছে। গতকালের অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগানের পাশাপাশি ভারতীয় ও মার্কিন পতাকায় আগুন দেওয়া হয়। কাশ্মীর দিবসের কয়েকটি সমাবেশে শিশুরাও অংশ নেয়। আয়োজক সংগঠনগুলো মানববন্ধনেরও আয়োজন করে। পাকিস্তানি ও বিদেশে অবস্থানরত কাশ্মীরি নাগরিকদের অনেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন জানান।