সংক্ষেপ

আলোচনা স্থগিত

কলম্বিয়ার বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী ফার্কের (এফএআরসি) সঙ্গে দুই বছর ধরে চলা শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস। সেনাবাহিনীর এক জেনারেল ও আরও দুজনকে ‘অপহরণের’ ঘটনা নিয়ে তদন্ত শুরুর প্রেক্ষাপটে গত রোববার এ ঘোষণা দেন তিনি। এক সংবাদ সম্মেলনে স্যান্তোস বলেন, ‘শান্তি আলোচনার মধ্যস্থতাকারীদের বলব, তাঁরা যেন আর না এগোন। অপহৃত ব্যক্তিরা মুক্তি না পাওয়া পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে।’
এএফপি