সংক্ষেপ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত

কলম্বিয়ায় আমাজন জঙ্গলে বিধ্বস্ত বিমানটি গত রোববার খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। গত শনিবার আমাজন জঙ্গলের প্রায় ১০ কিলোমিটার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। কলম্বিয়ার আরারাকুয়ারা শহর থেকে ফ্লোরেন্স শহরে যাচ্ছিল বিমানটি। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আটজন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সবকটি মরদেহ উদ্ধার করে আরারাকুয়ারা শহরে নেওয়া হয়েছে। এএফপি