আটলান্টিক কাউন্টির নতুন সভাপতি-সাধারণ সম্পাদক

আটলান্টিক কাউন্টির সভাপতি ও সাধারণ সম্পাদক
আটলান্টিক কাউন্টির সভাপতি ও সাধারণ সম্পাদক

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া সংগঠনের নতুন সভাপতি হিসেবে শহীদ খান এবং নতুন সাধারণ সম্পাদক হিসাবে সোহেল আহমেদের নাম ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নতুন সভাপতি শহীদ খান এবং নতুন সাধারণ সম্পাদক সোহেল আহমেদকে সাউথ জার্সিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানান। নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সেলিম সুলতান, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক কুতুবউদদীন এমরান, আটলান্টিক সিটি ডেমোক্রেটিক দলের কমিটি পারসন সৈয়দ মো. কাউসার, নিউ জার্সি চ্যাপটারের সভাপতি ফারুক হোসেন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি কাজী লিটন ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার প্রমুখ।