
আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে প্রযুক্তি সংশ্লিষ্ট কাজে যুক্ত করার মধ্য দিয়ে উন্নত জীবন গড়তে অগ্রণী ভূমিকা রাখছে পিপলএনটেক। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পিপলএনটেকের উদ্যোগে ‘আইটি জব সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূল বক্তব্য রাখেন পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু বকর হানিপ। সেমিনারে তিনি বলেন, সোনার হরিণ হাতে পাওয়ার যে স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি আটলান্টিক পাড়ি দিয়েছিলেন, তা এখন আর স্বপ্ন নয়। অনেকেই প্রযুক্তি সংশ্লিষ্ট কাজ নিয়ে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে সমর্থ হয়েছেন। আর এই স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে পিপলএনটেক। আজ থেকে পাঁচ-সাত বছর আগে এখানকার প্রযুক্তি খাতে অল্প কয়েকজন বাংলাদেশি কর্মরত ছিলেন, যাদের সবাই ছিলেন বাংলাদেশ ও আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত। এখন এমন কোনো ডিগ্রি ছাড়াই শুধু প্রয়োজনীয় কিছু প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন বাংলাদেশিরা। এ জন্য শুধু চাই যোগ্যতা ও অধ্যবসায়। আর এই ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পিপলএনটেক।
তিনি বলেন, মাত্র চার মাসের প্রশিক্ষণ শেষে বছরে ৮০ হাজার থেকে ২ লাখ ডলার বেতনে প্রযুক্তি খাতে চাকরি পাওয়া সম্ভব। এরই মধ্যে এই খাতে পাঁচ হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশিরা আগে তথ্যপ্রযুক্তি খাতের চাকরিতে পিছিয়ে ছিল। কিন্তু পিপলএনটেকের প্রচেষ্টায় এই ক্ষেত্রেও বাংলাদেশিদের অগ্রযাত্রা সূচিত হয়েছে। বর্তমানে পিপলএনটেক থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশিদের চাকরি পাওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে।
আগে যেখানে প্রতি মাসে গড়ে ২০ জন শিক্ষার্থী চাকরি পেত, বর্তমানে তা ৪০ থেকে ৫০ জনে উন্নীত হয়েছে বলে জানান আবু বকর হানিপ। গত মার্চ ও এপ্রিল মাসে পিপলএনটেকের প্রশিক্ষণ নিয়ে চাকরিপ্রাপ্তদের তালিকা দেখিয়ে তিনি বলেন, গত দুই মাসে পিপলএনটেকের মাধ্যমে আটলান্টিক সিটির পাঁচজন শিক্ষার্থী চাকরি পেয়েছে, যারা এর আগে অনেক নিম্ন বেতনে চাকরি করতেন। পিপলএনটেক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ক্ষেত্রে নিবেদিত। ফির বিনিময়ে প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মসূচিও পালন করি আমরা। এরই মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০ লাখ ডলারের বৃত্তি ঘোষণা করেছে পিপলএনটেক।
আবু হানিপ বলেন, ‘পয়সা উপার্জনের পাশাপাশি স্বদেশিদের স্বপ্ন পূরণেও সহায়তা করতে চাই। এ জন্য চলতি বছর মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করেছি। ২৫০ জন উদ্যমী বাংলাদেশি পাবেন এই সুযোগ। এই বৃত্তির আওতায় বিনা মূল্যে চার মাসের কোর্স করার পাশাপাশি উচ্চ বেতনের চাকরি পেতেও প্রশিক্ষণার্থীদের সহায়তা করবে পিপলএনটেক। এর জন্য ৭ মের মধ্যে আবেদন করতে হবে। আগ্রহী আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী ও তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এ ছাড়া থাকতে হবে আমেরিকায় কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ও ইংরেজিতে কথা বলার যোগ্যতা। বৃত্তি পেতে হলে আবেদনকারীদের অবতীর্ণ হতে হবে মৌখিক পরীক্ষায়।
পিপলএনটেক আটলান্টিক সিটি শাখার প্রশাসক ও বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন আমেরিকার ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিতে কর্মরত সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদ, মনির হোসেন, ফাতেমা রহমান, সালমা পারভিন ও ফাতেমা ইয়াসমিন।
নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পিপলএনটেকের সাবেক এই শিক্ষার্থীরা বলেন, পিপলএনটেকের পাঠক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করলে ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে বার্ষিক ৮০ হাজার থেকে ২ লাখ ডলার বেতনের চাকরি পাওয়া সম্ভব। এটা কোনো স্বপ্ন নয় এখন। এটাই বাস্তবতা।
সেমিনারে আটলান্টিক সিটিসহ আমেরিকার বিভিন্ন স্থান থেকে যারা আইটি পেশায় কাজ করতে ইচ্ছুক, তাদেরকে পিপলএনটেকের আটলান্টিক সিটির কার্যালয়ে ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউ, আটলান্টিক সিটি, নিউজার্সি ০৮৪০১ এ যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ৬০৯-৩৩৪-১৪৯০ অথবা ১-৮৫৫-৫৬২-৭৪৪৮ নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য জানা যাবে।