
যুক্তরাষ্ট্র ক্রিকেট কাউন্সিলের ২০তম বার্ষিকী ব্যাঙ্কোয়েট অ্যাওয়ার্ড ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত হাফিজুর রহমান রয়েছেন। আমেরিকায় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য তাঁকে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ক্রিকেট কিংবদন্তি, সরকারি কর্মকর্তা ও বিদেশি বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া টিম ম্যানেজার ও ১১তম ইউএস ওপেন টি-টোয়েন্টি ক্রিকেটে নির্বাচিত দলের অধিনায়কেরাও উপস্থিত ছিলেন।