
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ। সহসভাপতি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের গাউছিয়া হক মঞ্জিল মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তাফসির করেন নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোহাম্মদ মাসহুদ ইকবাল। পবিত্র না’ত শরিফ পাঠ করেন মাওলানা ফয়সল নেওয়াজ, সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী বদরপুরি, মোহাম্মদ ইকবাল হোসাইন এবং হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি চিন্তাবিদ আহলে বায়ত মিশন কমপ্লেক্সের খতিব আল্লামা আনসারুল করীম আল আজহারী।
আরও বক্তব্য রাখেন ব্রঙ্কসের মসজিদ নূর উল হুদা জামে মসজিদের ইমাম ও প্রিন্সিপাল আল্লামা মুদ্দাসির হুসাইন নক্সবন্দী ক্বাদরী এবং ফুলতলী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী।
স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর মহাসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বলেন, ১০ মহররম অসংখ্য ঘটনাবলীর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো কারবালা ময়দানে ইমাম হুসাইন (র.)-এর শাহাদাত বরণ। তিনি জীবন বিসর্জন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন শত বাধা বিপত্তি, জুলুম, অত্যাচার, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে।
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি বলেন, নতুন প্রজন্মকে কারবালার শিক্ষা ও সঠিক ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জ্ঞান-বিজ্ঞানে উন্নত আমেরিকা থেকে এ কাজটি করা সহজ। তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ইসলামের একমাত্র সঠিক আকিদা। পরিপূর্ণ ইমানদার হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে।
আল্লামা আনসারুল করীম আল আজাহারী বলেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা ব্যক্তি, পরিবার ও সমাজ গঠন করতে হবে।
বক্তারা বলেন, কোরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।
সভাপতির বক্তব্যে মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারিসহ সব অতিথি ও মুসল্লিদের ধন্যবাদ জানান।
বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে পবিত্র মাহফিল শেষ হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল্লামা আনসারুল করীম আল আজহারী।
মাহফিলে নিউইয়র্ক ছাড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন স্টেট থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউছিয়া কমিটি, গাউছিয়া হক কমিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—মোহাম্মদ আসলাম হাবীব, মাওলানা সৈয়দ মঈনুল হক, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আরিফ চৌধুরী, মোহাম্মদ মুরাদুল আলম, মাওলানা মোহাম্মদ মোস্তাফা কামাল, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, মোহাম্মদ দিদার, মাহাবুবুর রহমান, মোহাম্মদ শামিম তালুকদার, মোহাম্মদ শাহা আলম, মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ নাদের, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তাহিম চৌধুরী, মোহাম্মদ মিনহাজুর রহমান, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান দস্তগীর, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ এসকান্দর, মোহাম্মদ আবদুল মতিন, মোহাম্মদ খায়রুল বশর, আহমদ কবির, সৈয়দ আবদুল মতিন, মোহাম্মদ আকিকুর রহমান, মোহাম্মদ বদরুল হক, গিয়াস আহমেদ, নুরু, সাবের আহমেদ, শাহা জাকারিয়া প্রমুখ।