যতই সময় ঘনিয়ে আসছে, ততই ৩৩তম ফোবানা সম্মেলন নিয়ে বাড়ছে মানুষের আগ্রহ আর উত্তেজনা। বাড়ছে ফোবানা আয়োজক কমিটির ব্যস্ততা। বিরামহীন কাজ করে চলেছেন আয়োজকেরা। একনজরে জেনে নেওয়া যাক কী কী কর্মযজ্ঞ হতে যাচ্ছে ফোবানা আয়োজনের তিনটি দিনকে ঘিরে।
উদ্বোধনী অনুষ্ঠান
নাসাউ কলিসিয়ামে ৩৩তম ফোবানা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে প্রায় ৭০ জনের বেশি পারফরমা। স্ক্রিপ্ট ও কনটেন্ট রেকর্ডিংয়ের কাজ চলছে মিডি মিউজিক রেকর্ডিং স্টুডিওতে।
ইউনিভার্সিটি অ্যালামনাই রিইউনিয়ন
নিউইয়র্কে এবারের ৩৩তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন ৩১ আগস্ট নাসাউ কলিসিয়াম সংলগ্ন সম্মেলনের অফিশিয়াল হোটেল লং আইল্যান্ড ম্যারিয়টের স্কাই লাইট স্যুট কনফারেন্স হলে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এই মহামিলন মেলা। উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা মিলিত হবেন এই মিলনমেলায়। পুরোনো দিনের গল্প আড্ডায় মেতে উঠবেন সবাই মিলে।
এই বিশেষ মহামিলন মেলা সম্পর্কিত সব অনুসন্ধান ও অংশগ্রহণে আগ্রহী সাবেক ছাত্র–ছাত্রীরা যোগাযোগ করতে পারেন—
কবীর কিরন: ২০১–৩১৪–১৯৩৩
ড: আহসান চৌধুরী: ৫১২–৪১৩–৯১৯৩
দিলু মাওলা: ৭৭০–৯১২–৯১৬৯
বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ
সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে এই হাই প্রোফাইল ‘বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ’ ইভেন্টটি। অংশগ্রহণ করবে বাংলাদেশের বেশ কজন বিজনেস আইকনসহ আমেরিকার বিভিন্ন স্টেট ও কানাডা, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কোরিয়া, আর্জেন্টিনাসহ অন্যান্য দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ইভেন্টটি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট দুপুর ১টায় নাসাউ কলিসিয়ামের সঙ্গেই কনভেনশনের অফিশিয়াল হোটেল লং আইল্যান্ড ম্যারিয়টের স্কাই লাইট বলরুমে।
অংশগ্রহণ করতে অগ্রিম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ১০০ ডলার।
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করতে হবে এনামুল হক এনামের সঙ্গে। যোগাযোগ: ৪১৫–৮৫০–৭৯৯৮
কাব্য জলসা
সম্মেলনের দ্বিতীয় দিন ৩১ আগস্ট নাসাউ কলিসিয়াম সংলগ্ন সম্মেলনের অফিশিয়াল হোটেল লং আইল্যান্ড ম্যারিয়টের লাইট হাউস হল ‘এ’–তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে কাব্যজলসা।
বাংলাদেশসহ উত্তর আমেরিকায় বসবাসরত আবৃত্তি শিল্পীরা অংশ নেবেন কাব্য জলসায়।
কাব্য জলসা সম্পর্কিত তথ্য জানতে কিংবা নিউইয়র্কসহ উত্তর আমেরিকার যেকোনো শহর থেকে সম্মেলনে আসা কবিতা পাঠে আগ্রহী আবৃত্তি শিল্পীরা যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে।
ফোবানা মিউজিক আইডল
ফোবানা মিউজিক আইডল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিখ্যাত নাসাউ কলিসিয়ামে সেলিব্রেটি শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ নিতে উঠতি শিল্পীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে হবে।
মিস ফোবানা
ফোবানা সম্মেলনে আয়োজন থাকবে মিস ফোবানা প্রতিযোগিতার। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন। আশা করা হচ্ছে, এই পর্বে বিপুলসংখ্যক নতুন প্রজন্মের অংশগ্রহণ থাকবে।
নারীর ক্ষমতায়ন: বাংলাদেশ
সম্মেলনের তৃতীয় দিন ১ সেপ্টেম্বর নাসাউ কলিসিয়াম সংলগ্ন সম্মেলনের অফিশিয়াল হোটেল লং আইল্যান্ড ম্যারিয়টের স্কাই লাইট স্যুট কনফারেন্স হলে দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘নারীর ক্ষমতায়: বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।
এই বিশেষ সেমিনারে হাসান ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা করবেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। সেমিনার সম্পর্কিত অনুসন্ধান ও অংশগ্রহণে আগ্রহীদের যোগাযোগ করতে হবে বিলকিস রহমান দোলার সঙ্গে। যোগাযোগ: ৯২৯–৪৩৮–৯১৫৯
কবি সমাবেশ
সম্মেলনের তৃতীয় দিন ১ সেপ্টেম্বর নাসাউ কলিসিয়াম সংলগ্ন সম্মেলনের অফিশিয়াল হোটেল লং আইল্যান্ড ম্যারিয়টের লাইট হাউস হল ‘এ’–তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে কবি সমাবেশ।
বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশসহ উত্তর আমেরিকায় বসবাসরত সম্মানিত কবিদের অংশগ্রহণে মুখর হবে ফোবানা কবি সমাবেশে।
কবি সমাবেশ সম্পর্কিত তথ্য জানতে কিংবা নিউইয়র্কসহ উত্তর আমেরিকার যেকোনো শহর থেকে ফোবানা সম্মেলনের কবি সমাবেশে অংশ নিতে আগ্রহী কবিদের যোগাযোগ করার অনুরোধ করা হল–
ছড়াকার মঞ্জুর কাদের: ৬৪৬–৫৭৬–৯৫৮৯
কবি রওশন হাসান: ৫১৬–২০৭–৯৪৭৫
ফোবানা ইয়ুথ কনফারেন্স
সম্মেলনে বিপুলসংখ্যক নতুন প্রজন্মের বন্ধুদের সম্পৃক্ত করতে, নানা আয়োজনের পাশাপাশি এ বছর যুক্ত হয়েছে ফোবানা ইয়ুথ কনফারেন্স। এই প্রকল্পটি পরিচালনা করতে ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করছে ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক’ নিউইয়র্কের ‘কিউনি’ এবং ‘সুনি’ ভুক্ত সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রছাত্রীদের পরিচালনায় পরিচালিত বাংলাদেশি ক্লাবগুলোর একটি সম্মিলিত ফেডারেশন ‘BSA of NY’।
BSA সদস্যদের একটি বিরাট দল পুরো ফোবানা সম্মেলনে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে। এ ধরনের আন্তর্জাতিক একটি ভেন্যুতে, বিশাল সম্মেলনের কাজে BSA সদস্যদের অংশগ্রহণ সম্মেলনকে আরও সুন্দরতর করবে বলে আয়োজকদের বিশ্বাস।
ফোবানা স্কলারশিপ
প্রতিবছরের মতো এবারও আছে ফোবানা স্কলারশিপের ব্যবস্থা। স্কলারশিপ কমিটি উত্তর আমেরিকায় বসবাসরত ছাত্রদের জন্য এই আয়োজন করছে।
ফোবানা সম্মেলনে স্টল বুকিং
নিউইয়র্কের নাসাউ কলিসিয়ামে ফোবানা সম্মেলনে বিশাল আকারে ফোবানা এক্সপো আয়োজন থাকছে। নাসাউ কলিসিয়াম তাদের মেইন অ্যারিনার সঙ্গেই ৬৫ হাজার স্কয়ার ফুটের একটি বিরাট এক্সপো হল করেছে। মেইন অ্যারিনার মূল মঞ্চে অনুষ্ঠানের পাশাপাশি এক্সপো হলও ব্যবহার করা হবে। এক্সপো হলে থাকবে ১০০টি স্টল। এক্সপো হলের মাঝখানে একটি মুক্ত মঞ্চ থাকবে। সেখানেও এক নাগাড়ে চলবে বিভিন্ন অনুষ্ঠানমালা। এবারই প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে সংযোজিত হচ্ছে এমন একটি দ্বিতীয় মঞ্চ।
এক্সপো হলে থাকবে খাবারসহ রকমারি পণ্যের স্টল। থাকবে স্পনসরদের বুথ। এ ছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক স্টলও থাকবে এক্সপো হলে। যেমন ফেডারেল জব, আইটি জব, এনওয়াইপিডি জব, এমটিএ জব, রিয়েল স্টেট, ফ্রি মেডিকেল চেকআপ, ফ্রি ইমিগ্রেশন কনসালটেন্সি, কনস্যুলেট সেবাসহ নানাবিধ অনুসন্ধান সম্পর্কিত বুথ। আরও থাকবে আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত প্রদর্শনী।
বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসীদের দেখা হওয়া বন্ধুদের আড্ডার জন্যও হলটিতে বিভিন্ন আড্ডার স্পটও তৈরি করা হয়েছে। যেমন বুয়েট অ্যালামনাই, মেডিকেল অ্যালামনাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের জন্য আলাদা আলাদা স্পট এবং নাট্যকর্মী, আবৃত্তি শিল্পী, সংস্কৃতি কর্মীসহ কবিদের জন্যও আলাদা স্পট থাকবে হলে। কবিরা তাদের সদ্য প্রকাশিত বইয়ের প্রদর্শনী এবং বিক্রিও করতে পারবেন কবি কর্নার থেকে।
ফোবানা সম্মেলনটি উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের জন্য মহামিলন মেলার প্রাণকেন্দ্র হয়ে উঠবে—এটাই আয়োজকদের প্রত্যাশা।
এবার ফোবানা সম্মেলন উদ্বোধন হবে ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ডের ম্যারিয়ট হোটেলে বলরুমে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলনের মূল অনুষ্ঠান এবং এক্সপো হবে নিউইয়র্ক লং আইল্যান্ডের বিখ্যাত নাসাউ কলিসিয়ামে।
এবারের ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন ড্রামা সার্কেল, নিউইয়র্ক।
ফোবানা সম্মেলনের টিকিট, হোটেল বুকিংসহ সব তথ্য জানতে লগ ইন করুন
www.fobana2019newyork.com। কল করুন ১–৮০০–৬১৫–৪০৮১
ভিসা সম্পর্কিত বার্তা
পরিবারভিত্তিক এবং চাকরিভিত্তিক ভিসা প্রদানের বার্ষিক সংখ্যা কংগ্রেস কর্তৃক সীমাবদ্ধ। এই ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারিত হয় যদি তাঁদের অগ্রাধিকার তারিখ হালনাগাদ থাকে ও ভিসার সংখ্যা বর্তমান থাকে। যদিও সম্ভাবনা আছে, অগ্রাধিকার তারিখের পরিবর্তন হতে পারে এবং সাক্ষাৎকারের সময় ভিসার সংখ্যা আর বর্তমান নাও থাকতে পারে। আপনার ক্যাটাগরির ভিসার সংখ্যা যদি বর্তমান না থাকে, তবুও আপনার সাক্ষাৎকার যথা সময়ে হবে, তবে আপনার ভিসা ততদিন পর্যন্ত ইস্যু হবে না, যতদিন পর্যন্ত অগ্রধিকার তারিখ হালনাগাদ হয় এবং নতুন ভিসার সংখ্যা বর্তমান হয়। সকল অভিবাসী ভিসা আবেদনকারীগণ তাঁদের অগ্রাধিকার তারিখের অগ্রগতি সম্পর্কে জানার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (https://bit.ly/2EfaUuN) ভিসা বুলেটিন দেখতে পারেন।
বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল তারিখ সমূহের কাজ চলছে?
মাস : জুলাই ২০১৯
F1 : ০৮ মার্চ ২০১২ : (আমেরিকান নাগরিকদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F2A : চলতি : (এলপিআর ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
FX : ০১ জানুয়ারি ২০১৯ : (F2A কেইসে যাদের অগ্রাধিকার তারিখ পুরোনো)
F2B : ০১ সেপ্টেম্বর ২০১৩ : (এলপিআর ব্যক্তিদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F3 : ০৮ মার্চ ২০০৭ : (মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F4 : ১৫ জুন ২০০৬ : (মার্কিন নাগরিকদের ভাই/বোন ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
E3 : চলতি (দক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
EW : চলতি (অদক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)