
সংঘাতবিক্ষুব্ধ পূর্ব ইউক্রেন নিয়ে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি না মানলে মস্কোর বিরুদ্ধে আরও অর্থনৈতিক অবরোধ চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত সোমবার এ সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে গত মাসে হওয়া এ চুক্তির পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। চুক্তি নিয়ে এ পর্যন্ত যা হয়েছে, তা খণ্ডিত বাস্তবায়ন। এভাবে চলতে থাকলে অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে এরই মধ্যে সমস্যায় পড়া রাশিয়ার অর্থনীতির ওপর আরও নিষেধাজ্ঞা পড়বে।
বিবিসি